Poetry

পাথর বর্ষণ

June 18, 2024

129 views

আজো সবার দেখতে হবে দুচোখে,
মানতে হবে খুন খারাবি দুঃখে সুখে,
শুনতে হবে সুস্থ কানে!
রাখতে হবে হৃদয় কোণে!
সব অনাচার চলবে এমন বাঁধন ছেড়ে!
মান-সন্মান, ইজ্জত, আব্রু নিচ্ছে কেঁড়ে!
ওরা কারা? কাদের জোড়ে এসব করে?
হর হামেশায় মান লুটে পগারপারে?
লুকিয়ে থাকা, গুষ্টি সহ, ওদের ধরো, 
ন্যাঁড়া মাথায় পাথর ভেঙে, শুদ্ধ করো।
ক'দিন সবার মুখে মুখে, 
বিচার চায়, দাওরে রুখে,
চলবে মিছিল, ধর-পাকর, 
হারিয়ে যাবে কদিন পর।
বিচার চাই, বিচার করো,
আমলে নাও, আসামী ধরো,
ন্যায় বিচার, সাম্যবাদ,
শান্তি সুখের করো আবাদ।
ধর্ষিতা কী মানুষ নয়,
মানবাধিকার কয় রে কই?
ধর্ষকের চায় মৃত্যুদন্ড,
না না কেমন করে হয়!!
দে ফিরিয়ে মান সম্মান, 
পুতঃ দেহ আত্ম-সম্মান, 
শান্তি সুখের দিন দুপুরে, 
সুখ সাগরের অসীম তান।
পারবে না তা' কোন দিন,
বাড়বে তোদের পাপের ঋণ,
বাঁচলে ধর্ষক, বাড়বে ধর্ষণ,
আজ প্রয়োজন,
কর্ আয়োজন, 
খোলা মাঠে,
বসবে ধর্ষক,
করবে সবাই
পাথর বর্ষণ।
পলে পলে,
মরন বরণ,
বুঝবে মজা,
শাস্তি কেমন!
শাস্তি দেখে,
শিখবে সবে,
ধর্ষণ ধর্ষক,
শেষ হবে।

১১-অক্টোবর-২০২০

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login