Poetry

কী-বোর্ডের প্রতিটি কী নীলরঙা কাঁচের বোতল মনে হয়

June 18, 2024

Original Author নাদিম সিনা

536 views

কী-বোর্ডের প্রতিটি কী নীলরঙা কাঁচের বোতল মনে হয়।

একটা বোবাজ্বীন বুকের ওপর বসে ঘুম ভাঙানোর আগে; দৃশ্যমান হয়ে উঠেছিল সপুরা গোরস্থানে কাদা-মাটি মাখা অতীত আর্তি। তার আগে নক দিয়েছিল দুজন পাওনাদার আর এক সরাবি দোস্ত। বোবাজ্বীন তাদেরকে শান্ত করে, ভয় দেখায়, খেদিয়ে দেয়।

কিশমিশ চিবিয়ে পানি খাওয়া হয়নি— তাই মুখটা কেমন যেন তামাটে হয়ে গেছে। পঁচকুট্টা গন্ধ... ফলতঃ মুখ ঠিক করতে আরও এক মুঠ খেতে হলো।

যেহেতু সবার তাড়া, সেহেতু সবাই চলে যাবে। তাই যার যার তাড়া ছিল; সে সে চলে গেলো। একে অপরকে অগ্রাহ্য করে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login