কবিতা

খুঁজি

June 21, 2024

Sushanta Paul

273
View


ধুলো পড়ে আছে 
সেসব জিনিসের উপরে,
যা কেনা হয়েছিল
তোমায় দেব বলে।
অবহেলায় পড়ে আছে
সেসব কাব্যগুলো,
যা লেখা হয়েছিল
তোমার কথা ভেবে।
আজও খুঁজি তোমায়
পরিচিত সেই জায়গায়,
যেখানে হারিয়েছি তোমায়
অজানা কোনো কারণে।

Comments

    Please login to post comment. Login