কবিতা

জিতেন্দ্রীয়া

June 21, 2024

মোহাম্মদ রাসেল প্রধান

221
View

যা কিছু প্রকাশ করিনি
যা কিছুকে ভাষার বাইরে রেখেছি
শুধু ইন্দ্রিয়ে
তা তাই হয়ে আছে।
যা কিছু রেখেছি
উপমাহীন করে
তা তেমনি আছে।
তুমি আজ
শব্দের বাইরে
এবং
উপমাহীন।।

২১/৩/২০২২


 

Comments

    Please login to post comment. Login