কবিতা

মনের ভ্রম

June 21, 2024

রাজিব সরকার রাজন

205
View

শান্ত প্রকৃতির কাছে গিয়েছিলাম,
ঝড়ের রুদ্রমূর্তি হয়ে ভেঙ্গে দিয়েছে ।

বিশাল সমুদ্রের কাছে গিয়েছিলাম,
উত্তাল ঢেউ এসে দিক্বিদিক শূন্য করে দিয়েছে।

নীল আকাশের কাছে গিয়েছিলাম,
কাল মেঘ দিয়ে ঢেকে দিয়েছে ।

নীরব মাটির কাছে গিয়েছিলাম,
খরা হয়ে চৌচির করে দিয়েছে।

কারো কাছে ঠাই না পেয়ে.....
তোমার কাছে গিয়েছিলাম,
গ্রহনের ছলে তুমি আমায় ত্যাগ করলে।

আজ কেবল মনে হয় সবই ছিল ভ্রম

Comments

    Please login to post comment. Login