Posts

কবিতা

প্রিয় কবিতা

June 24, 2024

মোহাম্মদ রাজু

255
View

কবিতা তুমি সন্ধ্যারাতে বারান্দায় এসো,
নীল শাড়ি, লাল টিপ পরে।
মাঝ রাতে উথালপাথাল ভালোবেসো,
অন্তমিল স্পর্শে জড়িয়ে ধরে।
না হয় তোমার রাগমোচনের সঙ্গী হবো।
হয়তো সেদিন মিলবেনা রাগ।
হয়তো সেদিন ভ্রমর গাইবে নামে তব,
তনু শাখে নতুন রঙে জাগবে পরাগ।

Comments

    Please login to post comment. Login