Posts

কবিতা

মেয়েটা

June 24, 2024

মোহাম্মদ রাজু

272
View

মেয়েটা অঝর ধারায় স্বপ্ন বোনে
দিগন্তের উদয়ের সাথে অস্ত গেঁথে—
বর্ষণের পর শীতল হাওয়া রেখে
ভ্যাপসা গরমের পর স্নিগ্ধ গোধূলিতে।
এটাও জানে অপূর্ণ থাকবে তার সবটুকুই।
পুরানো ঢঙের ঘড়ি সাথে এক জোড়া হাত,
খোঁপায় গোঁজা রক্তবর্ণের কৃষ্ণচূড়া 
আর এক জোড়া জলে ভেজা চোখ।

হুট করে মরার আগে তবুও তার স্বপ্নে আসবে
কৃষ্ণচূড়ার জামদানি, সাথে হাতে হাত চন্দ্রিমাতে।

Comments

    Please login to post comment. Login