Posts

কবিতা

রাজনীতি

June 24, 2024

মোহাম্মদ রাজু

229
View

মাঠে শুধু দিয়েই গেছি
নেয়ার কিছু নেইনি
অস্ত্র আমার হইছে জমা
ট্রেনিং জমা দেইনি।

খেলার যাদের ইচ্ছে আছে
আসিস খেলার ময়দানে
দেখবো তোদের কয়টি চাল
হইছে এবার কয় ধানে।

রাজনীতিতে আছিস তোরা
হিসাব মতে শৈশবে
থাকতে সময় ভাই বেরাদার
আয় না ভালো হই সবে।

কিসের আবার নৌকা তোদের
কিসের আমার ধানের শীষ
আমিও তোদের বাসবো ভালো
বিনিময়ে ভালোই বাসিস।

Comments

    Please login to post comment. Login