কবিতা

একটু বেঁচে থাকার কারণ

June 24, 2024

মোস্তাফিজ মিঠু

226
View

প্রিয়তমা,

এসো সবকিছু ফেলে চলে যাই

মেঘের খুব কাছাকাছি।

এসো ভিজে চুপ হয়ে বসে থাকি

যেখানে সবুজ করেছে মাখামাখি।

শুধু শ্রাবণকেই করি বরণ,

আমাদের শুধু একটু বেঁচে থাকার কারণ।

Comments

    Please login to post comment. Login