Posts

কবিতা

কম্পিটিশন

June 24, 2024

মোহাম্মদ রাজু

239
View

না হয় আমার ভীমরতি
তাতে তোমার কী ক্ষতি।
না হয় আমি আমার মতো
যখন তখন দিচ্ছি ডুব
সাঁতরে ঠিকই উঠবো পাড়ে
কম্পিটিশন নিচ্ছি খুব।

এই বয়সে ভাল্লাগেনা লাগতে
ভাল্লাগেনা ভোর সকালে জাগতে
কিন্তু আমি জানি শুধু জিততে হবে
এমন এমন কম্পিটিশন নিত্যে হবে।

সেলাম, বাবু সেলাম
এইতো খেলায় এলাম।

Comments

    Please login to post comment. Login