Poetry

সত্যের ডাক

June 26, 2024

125 views

তুমি আমি পরস্পরে ঘৃণা করি,
কিংবা ভালোবাসি দিনমান চিরবধি;
ঘৃনা ভালোবাসার খেলা দেখি আজোবধি!!!
সত্য গ্রহণে নির্ভীক রবো সবাই নিরবধি।

আলো, আঁধার স্পষ্ট সবার দেখছে দিবানিশি, 
আলো ছাড়িয়া আঁধার নিয়া নির্বোধ হাসাহাসি,
সত্য ডাকিছে, সদা হাঁকিছে, রয়বে পাশাপাশি,
আলোয় আলোয় পূর্ণ রবে, আঁধার পালাবে কাশি।

বিশালতা প্রেমের সদা, ঘৃণার চেয়ে বড়ো,
প্রেম আসিলে, ঘৃণা পালায়, কাঁপে থরোথরো,
সৃষ্টি সবি পূর্ণ হলো, পেলো প্রেমের আলো,
পূণ্য প্রেমে সকল কিছু, লাগে কত ভালো।

১২/০৪/২০২৩
হাতিরঝিল, ঢাকা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login