Posts

কবিতা

উপেক্ষার চিত্র এঁকেছি কবিতায়

June 28, 2024

Al-Amin Hossain

233
View

উপেক্ষার চিত্র এঁকেছি আমি
গোধূলির আলোয় শুধু তোমায় দেখা যায়
আমায় দেখা যায় অস্তায়মান সূর্যের মত
ছিলো কিন্তু এখন নেই আর যা। 
ব্যাস্ততা কেড়ে নেয় আমাদের প্রেম
অথচ প্রেম কেনো ব্যাস্ততা হলোনা? 
একটা জোৎস্না বিফলে গেলে
                   যে অভিমানে ফোলায় মুখ
প্রেম বিফলে গেলে কি তার কিছুই হারায় না?

Comments

    Please login to post comment. Login