Posts

কবিতা

অভিশপ্ত অনিদ্রা

July 2, 2024

ইফতিয়াজ নুর

204
View

মনের মেঘগুলো ক্ষত ছড়িয়ে

নয়নে করেছে ঘুমের প্রবেশাধিকার সীমিত,

জর্জরিত সময়রা ব্যর্থতা নিয়ে,

ইশারায় ডেকেছে কলিজার অসুখ আছে যত।

তবুও বাতাসে ভেসে বেড়ায় 

আক্ষেপের তীব্র গন্ধ,

খেয়ালের মায়াতে হারানো 

সুখের উল্লাস আজ বন্ধ!

অভিশপ্ত অনিদ্রা নিয়ে

বেঁচে আছে অভিজ্ঞ নিশাচর।

Comments

    Please login to post comment. Login