Post

মরুভূমি

April 26, 2024

Original Author রাসেল মাহমুদ

322
View
মরুভূমি মরুভূমি লাগে গোটা শহর খা খা,
ভাত শালিকের দেশে থাকেন আমার মা।
অতদূর থেকে খবর আসে বাতাসের খামে,
একটা দোয়েল দিচ্ছে শিস তোমার নামে।
হাঁটছি মধুডাঙার বনে একি হ্যালুসিনেশন,
ফাগুনের আগুন দিনে ভিজে যাচ্ছে মন।
নদী-মেঠোপথ সবুজ মাঠ উঠেছে নিলামে,
দেখি শহরের সব কাক এসেছে গ্রামে।

Comments

    Please login to post comment. Login