Posts

কবিতা

ভালোবাসার স্মৃতিঘর

July 9, 2024

শুভ্র সুনজিত

220
View

শেফস টেবিলের এক নম্বর কেবিনখানা আমার ভালোবাসার স্মৃতিঘর। তোমাকে ভালোবাসার কথা বলতে পেরেছি ওই টেবিলে। তুমি হাসলে, মুচকি হাসি। তারপর চলেগেলে, নেই যোগাযোগ। 

ওই কেবিনে প্রতিদিন একবার করে এসে বসে থাকি। কল্পনায় আমি তোমাকে ভালোবাসা অফার করি। তুমি আগুনের শিখার মতন মুচকি হাসো। শেফস টেবিলের পুরো আকাশ উজ্জ্বল আলোয় জ্বলে উঠে। বাইরে বৃষ্টি থেমে যায়। পাখিরা কিচিরমিচির বন্ধ করে। আমি নি:শব্দে তোমার হাসি পান করি। ওয়েটার এসে উঠে যেতে বলে। আমি পাঁচশো টাকার একটি নোট হাতে গুঁজে চলে আসি। 
 

Comments

    Please login to post comment. Login