কবিতা

কেনো এমন হাসো

July 9, 2024

শুভ্র সুনজিত

242
View

আমি তো ভুলেই থাকতে চাই। ভুলেইতো গিয়েছি কোটি জনম আগে।
সন্ধ্যার ঝিরিঝিরি বাতাশ কানেকানে তোমার কথা বলে।

আমি উন্মাদ হয়ে যাই।

রাত কেটে যায়- বিছানা পড়ে থাকে শুন্য

ভোরের তন্দ্রাঘোরে আবার মুচকি হাসো
আবার বিছানা একা ঘুমাতে যায়-
আমি আয়নায় তোমার হাসি দেখি।
মানুষ জেগে উঠে কাজে যায়।
আমি তোমার হাসি দেখি মাথার ভেতর।

কেনো অমন করে হাসো?
 

Comments

    Please login to post comment. Login