Posts

কবিতা

স্বাধীনতা

July 18, 2024

প্রয়াস মেঘনাদ

Original Author নূর বিন মুসা

216
View

স্বাধীনতা স্বাধীনতা
তোমায় খুজে যায়
কাগজে আছো স্বাধীনতা
তুমি রাজপথে কেন নাই

বায়ান্নর দিনগুলো যেনো
চব্বিশে ফিরে এলো
আমার ভাইয়ের রক্ত দিয়ে
রাজপথ লাল হলো

আজ রফিক, সফিক বরকত যেন
আবার ফিরে এলো
সাইদ হয়ে রাজপথে তাজা প্রান দিয়ে দিলো

স্বাধীনতা স্বাধীনতা
তোমায় খুজে যায়
কাগজে আছো স্বাধীনতা তুমি
রাজপথে কেনো নাই

আর কত প্রান গেলে
শান্ত হবে মানেনা আমার মন
কত রক্তে হবেনা বৈসম্য
দূর হবে বিভাজন।

( শিরোনাম : স্বাধীনতা
কথা ও সুর : নুর বিন মুসা)

Comments

    Please login to post comment. Login