Posts

পোস্ট

সে আমার প্রেমিকা

April 27, 2024

তানজিদ হাসান

Original Author তানজিদ হাসান

235
View
তুমি ফিরবে তাই আমি আজও বসে থাকি তোমার আশায়। 
তুমি বাসবে ভালো তাই তোমায় আজও ভালোবাসি। 
তুমি থাকবে ভালো তাই আজও আমি তোমায় ছাড়া। 
তুমি বলবে তাই আজও আমি একা।
তুমি হাসবে তাই আজও আমি বুদ্ধ হই। 
তুমি গালি দেবে তাই আজও আমি না বুঝার ভান করি। 
তুমি গোছাবে তাই আজও আমি অগোছালো। 
তুমি শাসন করবে তাই আমি আজও রাগ দেখাই। 
তুমি রাগ করবে তাই আজও আমি ভুল করি। 
সবশেষে বলব আমি তোমায় ভালোবাসি।


Comments

    Please login to post comment. Login