Poetry

রাজনীতি ~ জাকির সোহান

August 8, 2024

330 views

রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ আমি

আমাকে পাপী বানিয়ে লাভ কি আপনাদের ?

বেঁচে থাকার প্রয়োজনে সর্বত্র হাজির;

এক ঈশ্বরে  তাই পোষায় না আমার,

আপনি যেই হোন- আমার ইতিহাস জেনে রাখুন;

রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ আমি।

আপনাদের মহানুভবতার  নাগরিক, ভোটার 

কিংবা দেশপ্রেমিক খেতাবে জীবন চলে না আমার

একটাই সবিনয় অনুরোধ,

            আমাকে আমার মত থাকতে দিন

রাজনীতির ওপর দিয়ে হেঁটে চলাই - আমার ঈবাদত।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login