Poetry

গান ০০০৪ মনের আলোয় দেখো

August 19, 2024

263
View

চোখের আলোয় দেখেছিলে, মনের আলোয় দেখো। 
আমারে তুমি আপন করে, ভালোবেসে দেখো।২

তুমি আমার ভোরের আলো, সকাল বেলার হাসি।
তুমি আমার দক্ষিণা হাওয়া, পূর্ণ শশী রাত্রি।

আমারে তুমি আপন করে, বুকের মাঝে রাখ;

আপন হাতে আপন মনে, আমার ছবি আঁকো।

তোমার দুঃখে আমি কাঁদি, তোমার সুখে হাসি,

তোমায় আমি ভালোবাসি, সবার চেয়ে বেশি। 

আমারে তুমি ভালোবেসে, আমার কাছে থাকো;

সুখে দুখে তোমার হাত, আমার হাতে রাখো।

Comments

    Please login to post comment. Login