Posts

কবিতা

প্রজাপতি

August 23, 2024

নিম্পু মণ্ডল

227
View

ইচ্ছে করে যাই উড়ে

প্রজাপতির ডানায় চড়ে,

যাই চলে হঠাৎ করে

উড়ে উড়ে বহু দূরে,

ফুটবে ফুল কাল যখন

আসবে সে দেখবে তখন,

একটা দু’টা হাজারটা

ভরে যায় মনটা;

লাল লাল সবুজ নীল

সোনামণির গালে তিল,

টুপ করে একটা বসে

চুমু দেয় ভালবেসে,

সোনামণির হাসিতে

মন ভরে যায় খুশিতে!

Comments

    Please login to post comment. Login