Posts

কবিতা

নিয়তি

August 26, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

266
View

নিয়তি তোর আশেতে রইলাম নায়ে ভেশে!
তুই মোরে ভাসালি রে কোন সে অচিন দেশে।
তুই মোরে ডুবালি রে কোন সাগরের মাঝে!
ক্লেশ দিয়ে গেলি তুই হৃদয় হিয়ার মাঝে!

না বুঝেই দিয়েছিনু মস্ত সাগরে ঝাপ।
নিয়তি রে তুই মোরে এবার কর না মাফ!
আধারেতে দুখ গুলি ওঠে বেরে বেরে।
নিয়তি তুই আমারে, দেরে ছেরে দেরে

মিছেমিছি ভুবনেতে থাকতে চাইনা আর।
এবার মোরে ছেরে দে নয়তো আমায় মার।
 

Comments

    Please login to post comment. Login