Poetry

গান ০০০৫ অঞ্জলি মম অর্পণ করিব

August 29, 2024

316
View

অঞ্জলি মম অর্পণ করিব
তোমার চরণ তলে।
আমায় তুমি গ্রহণ করো 
আপন হাতে তোলে।

তোমার আলোয় আলোকিত হবো, বিকশিত হবো,
জাগ্রত হবো হে।
নিরলস হবো, নিঃসংশয় হবো,
নির্ভয় হবো হে।

তোমার জ্ঞানে বিজ্ঞ হবো, বিচক্ষণ হবো,
নিরহংকার হবো হে।
উজ্জ্বল হবো, প্রজ্জ্বল হবো, 
উদ্যত হবো হে।

তোমার মহিমায় মহিমান্বিত হবো, নির্মল হবো,
পবিত্র হবো হে।
মঙ্গল হবো, কল্যাণ হবো, 
সুনিপণ হবো হে।

তোমার চেতনায় সুন্দর হবো, মনোহর হবো,
নির্লোভ হবো হে।
শান্ত হবো, বিনয়ী হবো, 
নম্র হবো হে।

Comments

    Please login to post comment. Login