Poetry

বৃত্ত এঁকে যাই

September 4, 2024

Original Author ফারহান আবিদ

290
View

ভীষণ রকম চলে যাওয়ারা টানছেন।

কেমন এক অবিচ্ছেদ্য, অবধারিত নক্ষত্রের মতন।

বিপাকে ফেলে দেয়,

ভাবি বেঁচে থাকাটাও মন্দ কিনা?

চেনা-অচেনা-অল্প চেনা আলোর ফাঁক গলে,

কখনও সন্জীব, কখনও রুদ্র, কখনও আদিত্য নামে,

বেঁচে থাকারা দৈন্য পুষে যায়।

তুমি আমি বরং চলো,

মাটিতে পাটকাঠি বুলিয়ে

বৃত্ত এঁকে যাই,

ক্রমাগত বৃত্ত এঁকে যাই...

Comments

    Please login to post comment. Login