Poetry

গান ০০১০: তব কাজল আঁখি

September 7, 2024

503
View

সখি, তব কাজল আঁখি,
অকারনে চেয়ে থাকি।২
বুকের মাঝে ছবি আঁকি, 
ছবির মাঝে সাজিয়ে রাখি।ঐ

সখি, তবু গোলাপ ঠোঁটে, 
নানা রঙ্গের ফুল ফোটে।২
ফুলের গন্ধ গায়ে মাখি,
তোমার স্বপ্নে বিভোর থাকি।ঐ

সখি, তোমার চোখের মায়ার চাহনি, 
বুকের মাঝে কাপন ধরে।২
তোমার হাতের কাঁকন বাজে, 
ভালোবাসার আপন সুরে।ঐ

সখি, তব মুখের হাসি,
দেখে আমি সুখে ভাসি।২
তোমায় আমি ভালোবাসি, 
ভালোবাসি ভালোবাসি।ঐ

Comments

    Please login to post comment. Login