Posts

কবিতা

পাতার মুকুট পরা রাজা

September 8, 2024

সুকান্ত সোম

382
View

এতো ভালবাসি বলে আজো কাশ বন ধরে হাটি।

নদীর তীরে আজো শুষ্ক বালি পায়ে মাখি।

নৌকার ছিড়া পাল তুলে আকাশ দেখি।

 পানি ছুয়ে ছুয়ে জলকেলি খেলি।

ঘোমটা খোলা বধুর চোখে চোখ রেখে পাগলের হাসি হাসি।

 ঠোংগায় মোড়া ঝালমুড়ি হাতে নিয়ে ঘুরি।

কাঠাল পাতা বুনে রাজা সেজে পথের ধারে ভাংগা ডালে ঘোড়ায় চড়ি।

Comments

    Please login to post comment. Login