Poetry

গান ০০১১: তুমি বুঝনা

September 8, 2024

382
View

তুমি দেখিয়া ও দেখো না, বুঝিয়া 
ও বোঝনা, কত ভালোবাসি তোমায়।
তোমারও পানে চাহিয়া চাহিয়া 
দিবস রজনী যে আমার যায়।২

বসে বসে ভাবি আমি,
আঁখি জলে ভাসি। 
তোমার কথা পড়লে মনে
পরাণ খুলে হাসি।২ঐ

আমার দিন কাটে না, রাত কাটে না,
একা একা রই।
আশায় আশায় থাকি আমি,
কখন দেখা পাই।২ঐ

এত ভালবাসি, এত কাছে ডাকি,
এত যারে আপন করে চাই।
সে কেন হয় না আপন? 
কেন তারে কাছে না পাই?২ঐ

Comments

    Please login to post comment. Login