Poetry

গান ০০১২: তুমি সুন্দর

September 9, 2024

367
View

তুমি সুন্দর, তুমি ভোরের কোমল আলো।২
আমার বুকের গরল শুষে, অমৃত তুমি ঢালো।২ঐ

তোমার সুখের মধুর বানী,
শুষে নেয় মম মনের ক্লান্তি।
নির্মল করে, উজ্জ্বল করে,
এনে দেয় মনে প্রশান্তি। ২ঐ

তোমার মুখের মিষ্টি হাসি,
মুছে দেয় মম কষ্ট বেদনা অশান্তি।
সুন্দর করে, প্রফুল্ল করে,
এনে দেয় মনে শান্তি।২ঐ

তোমার চোখের চকিতো চাহনি,
মুছে দেয় মম দেহের শ্রান্তি।
চঞ্চল করে, চনমনে করে,
এনে দেয় মনে প্রশান্তি।২ঐ

তোমার হাতের মায়ার পরশ,
মুছে দেয় মম মহা ক্লান্তি।
শান্ত করে, চিরঞ্জিব করে,
এনে দেয় মনে শান্তি।২ঐ

Comments

    Please login to post comment. Login