Poetry

গান ০০১৪: হে নূতন

September 17, 2024

367
View

হে নূতন, ভোরের মতো নির্মল হোক,
সূর্যের মতো উজ্জ্বল হোক।২
নির্মল হোক, উজ্জ্বল হোক,
নির্মল হোক, উজ্জ্বল হোক, তোমার জীবন।ঐ


তোমার আলোয় বিশ্ব ভুবন আলোকিত হোক, 
আলোকিত হোক, আলোকিত হোক, আলোকিত হোক।২ঐ

হে অরুণ, তোমার শক্তি প্রকাশিত হোক,
তোমার সততা ব্যক্ত হোক।২
তোমার আলো বিকশিত হোক,
বিকশিত হোক, বিকশিত হোক, বিকশিত হোক। ঐ

হে নবীন, আজ এ বিশ্বলয় তোমার হাতে জয় হোক,
পরবশ জীবন মুক্ত হোক।২
জরাজীর্ণ ধরণী তোমার হাতে মুক্ত হোক,
মুক্ত হোক, মুক্ত হোক, মুক্ত হোক।ঐ

হে তরুণ, নতুন পৃথিবী তোমার হাতে গড়ে উঠুক,
মহাশূন্যে উজ্জল তারকার মতো জেগে উঠুক।২
মানব সভ্যতা তোমার হাতে উন্নত হোক,
উন্নত হোক, উন্নত হোক, উন্নত হোক।ঐ

Comments

    Please login to post comment. Login