Poetry

গান ০০১৮: তোমার মায়ার নেশা

September 21, 2024

281
View

কেমনে কাটিব আমি তোমার মায়ার নেশা?
কেমনে ভুলিব আমি তোমার পাওয়ার আশা?২

তোমার পরানে আমার পরান বেধেছে সুখের বাসা,
তোমাতে পেয়েছি আমি বাঁচার নতুন আশা।২
তুমি সকালের শুভ্র আলো, সন্ধ্যার উজ্জ্বল তারা, 
আমার জীবনের জীবন তুমি, তুমি সুখের ধারা।২ঐ

আমার সকল আশার মাঝে তোমার ছায়া প্রদীপ জ্বালে,
আমার সকল সুখে-দুখে তোমায় আমি চাই যে কাছে।২
আমার সকল কষ্ট-বেদনা তোমার কথায় যায় যে চলে,
তোমার মুখে হাসি ফুটলে আমার পরান দোলায় দোলে।২ঐ

Comments

    Please login to post comment. Login