Posts

কবিতা

বেড়াজাল

September 22, 2024

Rezaul Kabir

Original Author রেজাউল কবীর

173
View

কচু পাতার পানির মতন

জীবনের গতিপথ বদলে গেল।

কালো মেঘের আড়ালে মাঝে মাঝেই আবার

উঁকি মারছে আলোকিত সূর্য আলো। 

তীব্র বর্ষণে একপেশে অবস্থায় ঘরে 

বন্দী থেকে থেকে- ক্লান্ত হয়ে পড়েছি।

দাপুটে ভালোবাসার মাঝে আজ

দাড়িয়ে- সুউচ্চ দেয়াল। 

দেয়ালের কান্ডারী ঐ মানুষগুলো

সুবিধাভোগী, স্বার্থপর ও চশমখোর। 

শিশির সিক্ততার মাঝেও

কেমন যেন উষ্ণ উষ্ণ ভাব।

তারপরও আমার মনে পড়ে

আমার ফুলে ফলে ভরে ওঠা কবিতার বাগানের কথা।

Comments

    Please login to post comment. Login