Posts

কবিতা

এলোমেলো

September 22, 2024

Rezaul Kabir

Original Author রেজাউল কবীর

242
View

আকাশচুম্বী ঐ দালান থেকে 

অর্কিড লতা গুলো- এমনভাবে মাটিতে নেমে এসেছে,

যেন পিপড়েদের দল লতা গুলো দিয়ে উঠতে শুরু করবে

আর স্তরে স্তরে সাজিয়ে রাখা 

বৃষ্টির অপেক্ষায় থাকা কালো মেঘের মাঝে পাড়ি জমাবে। 

কাব্য রাতের জন্ম অহিংসা থেকে।

আবোল তাবোল স্বপ্ন দেখে সজাগ হয়ে দেখি

নিরাকার অন্ধকার। 

এরকমটা আমার প্রায়শই ঘটে। 

Comments

    Please login to post comment. Login