Posts

কবিতা

দিনাজপুর

September 26, 2024

শরৎ চৌধুরী

257
View

কখনো আমার দিনাজপুর যাইতে ইচ্ছা করে
সেখানে আমার বাড়ী নাই
ঘর নাই
প্রেমিকা নাই
গোপন সন্তানও নাই
তারপরও আমার যাইতে ইচ্ছা করে
মনে হয়, কেন যে নাই
সেইসব প্রশ্নের উত্তর আছে দিনাজপুরে

শরৎ চৌধুরী, ১৭ই সেপ্টেম্বর, ব্র্যাক, ঢাকা।

Comments

    Please login to post comment. Login