Poetry

এ্যাবস্যুলুট এ্যালকোহল

September 26, 2024

268
View

বরং কাছে আসো
নির্বিবাদ ঝড়গুলো
থামবেনা অচিরেই
মনের আমাজনে দাগটানা
ভালুকের নখের আঁচড়
হাড়গুলিকে ভেঙ্গে ফেলেছে
উষ্ণ নেহারির ঘামে
চেটে নেই সুরুয়ার বাটি
কাশ্মিরের মত লাল 
আর কখনো হবেনা তোমার সিঁদুরের রং 
কেননা মাংসই সত্য
এই ইবাদতে

শরৎ চৌধুরী, ব্র্যাক, ঢাকা, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪।

Comments

    Please login to post comment. Login