Poetry

আমাদের দেখা সাক্ষাৎ

September 26, 2024

301
View

আমাদের কথা শুনে মনে হচ্ছে আমরা কথা বলিনা অনেকদিন
আমরা যে কথা বলিনা অনেকদিন
সেটা আমরা ভুলে গিয়েছিলাম
আমরা যে ভুলে গিয়েছিলাম
সেটা আমরা মনে করতে শুরু করেছি
এখনো বেশিটাই ঝাপসা
তবুও ঠাহর হয়
মানুষের এর বেশি লাগেনা
মানুষ ঠাহর হলেই
বেশ চলে যায়
আমাদের।


শরৎ চৌধুরী, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

Comments

    Please login to post comment. Login