Posts

কবিতা

নক্শা

September 29, 2024

Rezaul Kabir

Original Author রেজাউল কবীর

200
View

মৃত্যুঞ্জয় হতে ভাল লাগে,
কবরের মাঝে লাশ হয়ে শুয়ে
দিন মাস পরে মরে গিয়ে
মৃত্যু তিথি হব-
এই ভেবে ভাল লাগে।

মাটি দিয়ে প্রতিমা তৈরির- কৌশল শিখে
নির্জনে তার নিজস্ব একজন-
               দয়িত হতে ভাল লাগে।

ছবি আঁকার বিদ্যা নিয়ে
কোন এক চিত্রশালায়-
বিচিত্র প্রকৃতির জন্ম দিতে ভাল লাগে।

যে নারী ধীর গম্ভীর চালে হাটে,
চারু, সুশ্রী, নব্য যুবক হয়েও-
বিধবা মেয়েকে বিয়ে করে,
এ সবই ভাল লাগে।
ভালবাসার নক্শায় নিজেকে জড়াতে ভাল লাগে। 

(২০০৪)

Comments

    Please login to post comment. Login