Posts

কবিতা

বদ্বীপের রাজনীতি

October 2, 2024

মাহমুদুল হাছান

188
View

লীগ ভালো না দল ভালো, বাহাস হলো বেশ
তেপান্নটা বছর গেল, রসাতলে দেশ।
ধানের শিষে পোকা ধরেছে, নৌকা ডুবল জলে
লাঙ্গলের ভাই দিন ফুরাল, দাড়িপাল্লাও তলে।
জুজুর ভয়ের বেসাতি নিয়ে লালসালু এল শেষে
হাকিম হয়ে হুকুম হাকায় জমিদারের বেশে।
দেশটা কবে স্বাধীন হবে, জিজ্ঞাসে কোনজন?
সেদিনেরে আলিঙ্গনে লড়াই চাই প্রাণপণ।
নন্দলালের দেশপ্রেম আজ ভর করেছে সবে
দিবাস্বপ্নে বিভোর হলে উমেদ মিছেই রবে।

Comments

    Please login to post comment. Login