Poetry

গান ০০২৩: জীবন নিয়ে খেলা

October 2, 2024

355
View

আমি সুখের পানে তোমার সনে কাটাই মম বেলা,
তুমি কভু করো না প্রিয় জীবন নিয়ে খেলা। ২

আমি তোমার সনে বাধিব আমার স্বপ্ন সাধের ঘর,
তুমি আমার আপন করিও, করিও না কভু পর।২
তোমার গলাতে পড়াবো আমি আমার প্রেমের মালা,
সুখে দুখে তোমার সনে থাকিব সারা বেলা। ২ঐ

আমি তোমার কাছে আমার জীবন দিয়েছি শুধুই সঁপে,
তুমি আমার মনে সারাটি জীবন দেবতার মতো রবে। ২
তোমার গলাতে পড়াবো আমি আমার মায়ার রঙ্গিন মালা,
দিবস ও রজনী তোমার সনে ভাসাবো শখের ভেলা বেলা। ২ঐ

তোমার সনে বেধেছি আমি আমার আপন প্রাণ,
আমার বীনায় শুধুই বাজে তোমার কন্ঠ গান।২
তুমি আমার স্বপ্ন সারথি তুমি আমার কালা,
তুমি আপন হাতে মুছায়ে দিও আমার অন্তর জ্বালা।২ঐ

Comments

    Please login to post comment. Login