Posts

কবিতা

উড়ে যাওয়া

October 3, 2024

আহমেদ আল আমীন

179
View

উড়ে উড়ে যাব। এক বিল থেকে আরেক বিলে।
ডানা ঝাপটে স্নান হবে
গাছে গাছে বিশ্রাম।
উড়ে উড়ে যাব। এক হাওড় হয়ে অন্য দেশে
নির্দোষ পাখির বেশে
আমাদের ভালোবাসার অভয়ারণ্যে।

Comments

    Please login to post comment. Login