Poetry

গান ০০২৮: আমার পরান পাখি

October 6, 2024

379
View

আমার পরান পাখি সে
আমি তারে  মনে মনে ডাকি যে।২
কাছে পাই নাহি পাই তবু সে
আমার পরান পাখি যে।ঐ

যদি সে দূরে থাকে থাক না
আমি তার কাছে কবু যাব না।২
গোপনে করে যাব সাধনা,
সে যে আমার মনও প্রাণ কামনা।২
কাছে পাই নাহি পাই তবু সে
আমার পরান পাখি যে।ঐ

যদি কভু দেখা পাই 
কাছে তবু নাহি চাই।২
ভরে নেই মন প্রাণ নয়নে
রাখি তারে বিনি সুতার বাঁধনে।২
কাছে পাই নাহি পাই তবু সে
আমার পরান পাখি যে।ঐ

ফুটিবে ফুল ফাগুনের কাননে,
শোভিবে মন দখিনা দারের পবনে।২
বাহুডোরে গোপনে মায়ার বাঁধনে,
আমি তারে রাখিব সুখের স্মরণে।২
কাছে পাই নাহি পাই তবু সে
আমার পরান পাখি যে।ঐ

Comments

    Please login to post comment. Login