কবিতা

গান ০০২৯: আমার হৃদয় মোহিনী

October 7, 2024

তারিক হোসেন

290
View

তুমি সুনয়নী, তুমি হরিণী,
তুমি সুকেশিনী, তুমি কামিনী।
তুমি আমার হৃদয় মোহিনী।

তুমি সুন্দর, তুমি নির্মল,
তুমি উজ্জ্বল, তুমি কোমল।
তুমি আমার জীবনের কল্যাণী।

তুমি প্রেম, তুমি হেম,
তুমি শ্যাম, তুমি কিশোরীর অবুঝ প্রেম।
তুমি আমার হৃদয়ে আলো সঞ্চারিনি।

তুমি মায়াবিনী, তুমি যামিনী,
তুমি সঙ্গিনী, তুমি হৃদয়ে নিত্য ঝংকারিনী।
তুমি আমার মনের ও মৌরানী।

Comments

    Please login to post comment. Login