Poetry

গীতি কবিতা ০০৩৩: ভুলিতে পারিনি

October 10, 2024

304
View

আমি আজও তারে ভুলিতে পারিনি,
পারেনি, ভুলিতে পারিনি। ২

অকালে ঝড়িল আমার প্রেমের ফুল,
শুকিয়ে গেল আমার গলার বকুল। ২
কেন এমনই হবে আমি বুঝিতে পারিনি,
পারিনি, বুঝিতে পারিনি।২ঐ

তুমি চলে গেছো, তুমি ভুলে গেছো, 
রেখে গেছ স্মৃতি সকল।২
কেন এমন করেছো আমি বুঝিতে পারিনি,
পারিনি, বুঝিতে পারিনি।২ঐ

তুমি ধোঁকা দিয়েছো, আমাকে নিয়ে খেলেছো,
ভেঙ্গে দিয়েছো আমার স্বপ্ন সকল।২
কেন এমন করলে আমি বুঝিতে পারিনি,
পারিনি, বুঝিতে পারিনি।২ঐ

Comments

    Please login to post comment. Login