Poetry

গান ০০৩৫: তবুও তোমাকেই চাই

October 11, 2024

377
View

জানি তুমি আসবেনা, ভালবাসবে না,২
তবুও তোমাকেই চাই, ভালোবেসে যাই।২

জানি তুমি রাঙাবে না আমার ঘর,
থাকবে দূরে আমার হতে জীবন ভর।২
তবুও তোমার কথা ভেবে, তোমার স্বপ্ন দেখে,২
আমি শান্তি খুঁজে পাই।ঐ

জানি তুমি হাসবে না আমার চোখের পরে,২
গাইবে না গান আমাকে উদ্দেশ্য করে।২ 
তবুও তোমার হাসি তোমার গানের স্বরে,২
আমি শান্তি খুঁজে পাই।ঐ

জানি তুমি চাইবে না আমার সুখ,২
ভালোবাসায় ভরে যাক আমার বুক।২
তবুও তোমারও পানে চেয়ে, তোমার হাসি মুখ দেখে,২
আমি শান্তি খুঁজে পাই।ঐ

জানি তুমি রাখবে না হাত আমার হাতে,২
কাটাবে না বিনিদ্র রজনী আমার সাথে।২
তবুও বিনিদ্র রজনী কাটে তোমাকে ভেবে, তোমার স্বপ্ন দেখে,২
আমি শান্তি খুঁজে পাই।ঐ

Comments

    Please login to post comment. Login