Posts

কবিতা

আনার হিসেব

October 11, 2024

জাকারিয়া সিজিয়াম

292
View

পকেটে জমানো প্রেম খুচরো বাস ভাড়া
চেকবুকে লেখে দেবো দুআনার পাহারা! 
আর দুই রাখা আছে কাল যদি জল নামে
কাগজের নাঁও খেলা ভরবেলা সেই দামে।
তিন আনা তোকে দেবো, খুব বেশী হলো কি!
চাইতে পারবিনা এর বেশী করবিনা দাবী।
তিন আনায় কিনিস কিছু আবোল তাবোল, 
বিশ্বাস কর শুধু বাকি এক, এ আমার সম্বল।

Comments

    Please login to post comment. Login