Posts

কবিতা

সম্পর্ক

October 11, 2024

তৌকির আজাদ

306
View

গাছের সাথে আমার সম্পর্ক ছিল,

গাছের পাতা গুলির  সাথে আমার সম্পর্ক ছিল,

রোদ ঝলমলে আলো-ছায়ার সাথে আমার সম্পর্ক ছিল,

আমি, এসবের অংশ ছিলাম, একটা সময়ে...

এসব থেকে মুক্ত হয়ে আমি আমার এ শরীরে জীবন পেয়েছি।

দেখা হয়েছে বোধের সাথে। 

সাথে, আরো কত অনুভূতি, আবেগ, ভালোলাগা বা ভালোবাসা।

আরো কত কী!

পরিচিত হয়ে বোধের মাঝে বন্দী হয়েছি।

বন্দী হয়ে আবারো মুক্তির পথ খুঁজেছি, বুঝেছি...

ওদের সাথে আমার একটা সম্পর্ক ছিল,

সম্পর্ক ছিল।

Comments

    Please login to post comment. Login