Poetry

গীতি কবিতা ০০৪৬: আমার কথায় দিবে সাড়া

October 16, 2024

316
View

সে কি আমায় রাখবে মনে, আমার কথায় দিবে সাড়া?২
তাহার কথা ভেবে ভেবে, জীবন আমার হলো সারা।ঐ

সে কি আমার বসবে কাছে, রাখবে হাত আমার হাতে?
বলবে কথা নিশি দিন, শুধু আমার আমার সাথে?২
বাঁধবে রাখি, আপন মনে, শুভক্ষণে, আমার হাতে?২
মন বোঝেনা, মন মানে না, থাকিতে চায় তাহার সাথে।ঐ

সে কি আমায় বাসবে ভালো, আমার কথায় দিবে ধরা?
তাহার চোখের মায়ার আলো, আমায় দেয় সুখের ধারা।২
মন বোঝেনা, মন মানে না, তাহার জন্য পাগল পারা;
তাহার কথা ভেবে ভেবে, হৃদয় আমার গতি হারা।২ঐ

Comments

    Please login to post comment. Login