Posts

কবিতা

যৌবন এক আশ্চর্য শান্তির মেঘদল

October 18, 2024

মোহাম্মদ বিলাল

193
View

যৌবন এক আশ্চর্য শান্তির মেঘদল
      মোহাম্মদ বিলাল

ছাত্র-যুবারা, শুনো

আমার অনাগত কালের মায়েরা, শুনো
আমার ভাই ও বন্ধুরা, শুনো

প্রাণের পুত্র-কন্যারা, শুনো
করুণ কোমল প্রিয়তমা সঙ্গিনী, শোনো
ইহুদি -খ্রিস্টান-হিন্দু-মুসলমান নয়
মানুষকে মানুষ ভেবে
সবাই একটি কবিতা লিখি 

বোমার চেয়ে বড়ো এক ঘৃণা আনো
লেখো 
      যুদ্ধ নয়
      যুদ্ধ নয়
       কোথাও যুদ্ধ নয় 

এই উতরোল যৌবন শান্তির
এই উতরোল যৌবন হিংস্র মানুষের বিরুদ্ধে 
শান্তির আশ্চর্য মেঘদল


   
 

Comments

    Please login to post comment. Login