Poetry

একদিন

October 20, 2024

209
View

লেকের কিনারে মরা মাছ

চোখ মেলে আছে জলে

মৌনতার মরমি ভাষায়

আমাকে সে কী বলে?
 

হাত ধরাধরি করে হাঁটে

প্রেমিক এবং প্রেমিকারা

পাথর বাঁধানো পথ ধরে

একটানা হেঁটে যায় তারা।
 

এই হাঁটারও শেষ আছে

একদিন দু-জনে দু-বাসে

দুইদিকে চলে যায় তারা

প্রেমিক এবং প্রেমিকারা।

৩১.০৫.২৪

Comments

    Please login to post comment. Login