Posts

কবিতা

রাজার নীতির রাজনীতি

October 22, 2024

মো. গোলাম কিবরিয়া

236
View

রাজার নীতির রাজনীতি 
মানুষ কি আর বুঝে
মানব সেবার নাম দিয়ে
আমায় নির্বাচন  করে।

কি বোকা দেশের মানুষ 
থাকে অন্ধকারে
অন্ধকারে অন্ধের মতো 
আমায় বিশ্বাস করে।

মানব সেবায় নাই মুনাফা 
মানুষ কি আর বুঝে
কোটি টাকার  গাড়িতে উঠলে
জয়ধ্বনি  তোলে।

বোধহীন এই মানুষেরা
চিন্তা করে কম
আয়ের উৎস নিয়ে আমার
তাদের বোধদয় কম।

নির্বাচন করে কলা গাছ আমি
আংগুল ফুলে ফেপে
মনের সুখেই  ঢেকুর তুলি
নিজের চিন্তা করে।

দেশটা না হয় রসাতলে গেল
আমার কি আসে যায়
সমাজ সেবায় ব্যস্ত আমি
মানুষেরই তো রায়।

Comments

    Please login to post comment. Login