Posts

কবিতা

তুমি রহমান (Premium)

October 24, 2024

Feroz Ahmed Babla

0
sold
তোমার দয়ায় বেচে থাকি তুমি রহমান
তোমার কৃপায় সুখে থাকি তুমি সবসময় দাও নতুন পথের সন্ধান।
বিপদে ধৈর্য ধারন তুমি মেহেরবান
তোমার নেয়ামতে পথচলা মোদের
তুমি রক্ষা কর মান সম্মান।

তোমার দয়ায় ভুলিনা যেন তোমার গুনগান
তুমি মোদের দয়ার সাগর
তুমি আর রহমান।

তোমার ধরণি তুমি চালনা কর দেখাও সঠিক পথের সন্ধান
তুমি মোদের দয়ার সাগর
সকলি তোমার দান।

তোমার দানে ধন্য মোরা নেই কোন অভিমান
মোদের ভুলগুলো ক্ষমা কর
তুমিই তো একমাত্র মহান।

তোমার ইশারা সব কিছু,ভুলি না যেন তোমার শান
শেষ বিচারে তুমি মালিক
তোমার নেয়ামত মূল্যবান।

তোমার কৃপায় বেচে আছি, রক্ষা কর
হে গাফুর আর রহমান।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login